ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিশ্বনাথে শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসব শনিবার থেকে শুরু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ৩৫১ বার পঠিত
বিশ্বনাথে শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসব শনিবার থেকে শুরু

সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের বিষ্ণুপুরে সিদ্ধ বকুলতলায় শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের ৩ দিনব্যাপী অন্তর্ধান মহোৎসব শনিবার (৮ ফেব্রুয়ারী) থেকে শুরু হয়ে সোমবার (১০ ফেব্রুয়ারী) শেষ হবে। শত শত বছর পূর্বে থেকে প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে বিষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসব পালন করে আসছেন সনাতন ধর্মালম্বীরা। উৎসবের ২য় দিন (৯ ফেব্রুয়ারী) দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্তের আগমন ঘটে বিষ্ণুপুর ধামে।

 

 

 

শনিবার সকাল ৯টায় শ্রীশ্রী কালাচাঁদের অর্চ্চনার মাধ্যমে শুরু হয়ে সোমবার সকাল ৮টায় শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন (পূর্ণা)’র মাধ্যমে সম্পন্ন হবে অন্তর্ধান মহোৎসব। রোববার ব্রাক্ষমুহুর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন পরিবেশিত হবে। দুপুর ১টা থেকে বিতরণ করা হবে মহাপ্রসাদ।

শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল (শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া, পনিটুলা-সিলেট), শ্রীযুক্ত গোপাল কৃষ্ণ গোস্বামী (ভারত), শ্রীযুক্ত নিশি কান্ত তালুকদার (দাড়িয়াপাড়া, সিলেট), শ্রীযুক্ত জুয়েল দাস (করেরপাড়া, সিলেট)।
অন্তর্ধান মহোৎসব সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারের সকল দপ্তরসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগী উপস্থিতি কামনা করেছেন শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষন কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেব ও সাধারণ সম্পাদক শংকর দাস শংকু।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa