​সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বুধবার বিকেল ৫টায় যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু। এছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু ও সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও প্রভাষক মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি জামাল হোসেন, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু ও আনোয়ার হোসেন বাবুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও জেলা কৃষকদল-তাঁতীদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​পাশাপাশি উপজেলা কৃষকদল, মৎস্যজীবী দল, ওলামা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং নাভারণ কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির চলমান নৈরাজ্য ও সহিংসতার তীব্র প্রতিবাদ জানান এবং দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।