সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং আগামী১৪ ডিসেম্বর  শহিদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততিমুলক সভা  অনুষ্ঠিত হয়েছে।বুধবার  (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীনের সভাপতিত্বে সভায় মূখ্য  উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ -১ (কাজিপুর) সংসদ সদস্য সেলিম রেজা।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, সিরাজগঞ্জ টেক্সটাইল ইন্জিনিয়ারিং  ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী নাসির উদ্দীন, উপজেলা  কৃষি অফিসার শরিফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রাসেল, থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, কাজিপুর পৌরসভার সাবেক  মেয়র আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, সমাজ সেবা অফিসার আব্দুল হান্নান সরকার, উপজেলা একাডেমি সুপার ভাইজার আতিকুর রহমান প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, চুরি-ছিনতাই, বাজারের শৃঙ্খলা এবং জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধ প্রতিরোধে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।এ ছাড়া আগামী ১৪ ডিসেম্বর  শহিদ বুদ্ধিজীবি ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে করণীয় ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, থানা পুলিশের প্রতিনিধি