ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সীমান্তে যুবকের কাছে মিলল ৭০ লাখ টাকার স্বর্ণ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ২৪৩ বার পঠিত
সীমান্তে যুবকের কাছে মিলল ৭০ লাখ টাকার স্বর্ণ

যশোরের সাদীপুর সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে সাদীপুর মসজিদের সামনে থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটক জিহাদ আলী (২৪) বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের তাহাজ্জত আলীর ছেলে। যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

তিনি বলেন, বুধবার বেলা ১১টার দিকে কাশিপুর বিওপিতে কর্মরত নায়েক সুবেদার মো. আব্দুল মালেকের নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাদীপুর গ্রামের মসজিদের সামনে থেকে এক কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ জিহাদ আলীকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৬৯ লাখ ৯৬ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার ও আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa