ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

যন্ত্রণা থেকে মুক্তি পেতে শিক্ষকের স্ত্রীর গলায় ফাঁস

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ২৯৫ বার পঠিত
যন্ত্রণা থেকে মুক্তি পেতে শিক্ষকের স্ত্রীর গলায় ফাঁস

দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন ময়না বেগম নামের এক গৃহবধূ। বেশ কয়েকদিন ধরে সেই ব্যথাটি অসহ্য যন্ত্রণার পর্যায়ে পৌঁছে যায়। তাই যন্ত্রণা থেকে মুক্তি পেতে ফাঁস দেয়ার মতো আত্মঘাতী সিদ্ধান্ত বেছে নেন। এতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন তিনি।
বুধবার দুপুরে মাদারীপুরের কালকিনির উত্তর রাজদী গ্রাম থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত গৃহবধূ ওই উপজেলার ডাসার থানার পশ্চিম কোমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাগর হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানায়. ময়না দীর্ঘদিন ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন। হঠাৎ মঙ্গলবার সন্ধ্যায় তার পেটে ব্যথা তীব্র হয়। এতে ব্যথার যন্ত্রণা সইতে না পেরে গভীর রাতে তিনি নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেন তিনি। সকালে ঘরের জানালার ফাঁক দিয়ে ঝুলন্ত ময়নাকে দেখে থানায় খবর দেন স্বজনরা। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

 

 

 

কালকিনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রেজাউল করিম বলেন, দীর্ঘদিন ধরে ময়না পেটের ব্যথায় আক্রান্ত ছিলেন। সেই ব্যথা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, ময়না আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa