ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নতুন সাজে মোশাররফ করিম!

বিনোদন ডেস্ক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ২৮৮ বার পঠিত
নতুন সাজে মোশাররফ করিম!

জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিমের এমন রূপ দেখে হয়তো অনেকের হাসি পেতে পারে। এ নিয়ে আবার অনেকে প্রশ্নও তুলতে পারেন। কেন এমন সাজে সাজলেন মোশাররফ? গল্পের প্রয়োজনে অভিনয় শিল্পীদের নানা রূপে নিতে হয়। তারই ধারাবাহিকতায় মোশাররফ করিম কালো মেকআপ আর সাদা চুল লাগিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ‘কন্টাক্ট’ নাটকের প্রয়োজনেই মোশাররফের এমন রূপ নেওয়া। সম্প্রতি উত্তরার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করা হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা শামীম জামান।

তিনি বলেন, ‘এটি মূলত থ্রিলারধর্মী একটি গল্প। গতকাল মঙ্গলবার আমরা এর শুটিং শেষ করেছি। উত্তরার বিভিন্ন স্থানে টানা চারদিন কাজ করা হয়েছে।’

 

 

 

গল্প প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘একটা মেয়েকে কিডন্যাপ করা হয়। আর সে কাজটি করে মোশাররফ করিম। তার পেছনে সাংবাদিক লেগে যায়। আর সে কারণে মোশাররফ করিমকে নানা রূপ নিয়ে চলাফেরা করতে হয়।’

‘কন্টাক্ট’ নাটকে মোশাররফ করিমের পাশাপাশি আরও অভিনয় করেছেন জাহারা মিতু, মাসুম বাসারসহ অনেকে। লাইভ টেকনোলোজিসের ব্যানারে খুব শিগগিরই নাটকটি প্রচারিত হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa