ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে পাবনায় সড়ক অবরোধ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ২৯৪ বার পঠিত
পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে পাবনায় সড়ক অবরোধ

পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ক্লাসবর্জন করে কলেজের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা।

 

 

এ সময় শিক্ষার্থীরা বলেন, পরীক্ষা কেন্দ্র নিয়ে সরকারি শহীদ বুলবুল কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষকদের অভ্যন্তরীন দ্বন্দ্বের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পরীক্ষা ব্যাহত হয়। আগামী পহেলা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইসএসসি পরীক্ষায় সরকারি শহীদ বুলবুল কলেজের কেন্দ্র করা হয়েছে সরকারি মহিলা কলেজে। অপরদিকে মহিলা কলেজের কেন্দ্র রাখা হয়েছে সিটি কলেজে।

 

 

 

এতে করে মহিলা কলেজের শিক্ষকরা বুলবুল কলেজের পরীক্ষার্থীদের কিভাবে ভাল রেজাল্ট করে তা দেখে নেয়ার হুমকি দিয়েছে। এতে পরীক্ষার্থীরা স্বাচ্ছন্দে পরীক্ষা দিতে পারবে না। সেইসাথে ব্যবহারিক পরীক্ষার নম্বরও কম পাবার আশঙ্কা করছেন পরীক্ষার্থীরা।

এ কারণে মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করে অন্য কোনো কলেজে পরীক্ষা কেন্দ্র করার দাবি জানান বুলবুল কলেজের শিক্ষার্থীরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa