ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

৯ দিন পর ভারত ফেরত দিলআরশাদের মরদেহ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ২৭৫ বার পঠিত
৯ দিন পর ভারত ফেরত দিলআরশাদের মরদেহ

চিকিৎসা করাতে গিয়ে ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু হয় আরশাদ আলির (৬৩)। তাঁর বাড়ী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ইউলিয়াটুলি গ্রামে। তিনি স্থানীয় আলিম উদ্দীন নামে এক ব্যক্তিকে সাথে নিয়ে ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন।

গত সোমবার (২৭ জানুয়ারি) তার মুত্যু হলেও পাসপোর্টের উল্লেখিত নামের সাথে জাতীয় পরিচয়পত্রের মিল না থাকার কারণে মরদেহ ফেরত দেয়নি ভারতের বালুবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

 

 

 

 

মৃত্যুর ৯ দিন পর সোমবার রাত ১১টায় দিনাজপুরের হিলি স্থলবন্ধর দিয়ে বাংলাদেশ পুলিশ ও বিজিবি’র সহায়তায় তাকে নিজ বাড়ীতে নিয়ে আসা হয়েছে বলে জানান তার দুই ছেলে নুরজামান ও নুর ইসলাম।এর আগে সোমবার (২৭ জানুয়ারি) রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) হাসপাতালের মর্গে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহের ময়নাতদন্ত করা হয় বলে ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে। ময়না তদন্তের পর বাকি দিনগুলি হাসপাতালের মর্গেই তার মরদেহ পড়ে ছিল।

আরশাদ আলী ছেলে নুর ইসলাম জানান, বাবার পাসপোর্ট মোহাম্মদ উল্লেখ ছিল না। আর জাতীয় পরিচয়পত্রে মোহাম্মদ উল্লেখ রয়েছে। বাবার মৃত্যুর পর আমরা মরদেহ চাইলে নাম নিয়ে জটিলতা সৃষ্টি হয়। পরে আমরা হিলির স্থলবন্দরের পুলিশ ও বিজিবি সদস্যদের সহযোগিতা নিয়ে মরদেহ ফেরত চাইলে সোমবার রাতে ফেরত দেয় বিএসএফ সদস্যরা মঙ্গলবার সন্ধায় আরশাদ আলির নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম জানান, পরিবারের লোকজন বিষয়টি আমাদের জানাননি। জানালে আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করতাম।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa