সবার জন্য নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।
প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ আবাসন শুধু একটি ঘর নয়; এর সঙ্গে নিরাপদ পানি, বিদ্যুৎ, স্যানিটেশন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নিরাপদ পরিবেশও জড়িত।
ঢাকার অতিরিক্ত জনসংখ্যার চাপ কমাতে দেশের অন্যান্য শহর ও অঞ্চলে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। সরকার প্রতিটি সিটি করপোরেশন ও জেলার জন্য মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।
সরকার ঢাকার আশপাশে দ্বিতীয় সারির শহর গড়ে তোলা এবং গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়ানোর পরিকল্পনাও করছে। এর মাধ্যমে নগরমুখী চাপ কমিয়ে সুষম আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
পরিকল্পিত আবাসন এলাকায় পার্ক, খেলার মাঠ ও শিল্পাঞ্চল রাখার পাশাপাশি বেসরকারি খাত ও সংশ্লিষ্টদের অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।


মন্তব্য করুন