বাগেরহাটের মোংলায় ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে চীন। স্মল মডুলার রিয়্যাক্টর বা এসএমআর প্রযুক্তির এ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশে এ ধরনের প্রযুক্তির প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হবে এটি।
প্রস্তাব অনুযায়ী, মোংলা অর্থনৈতিক অঞ্চল এলাকায় প্রায় ১১০ একর জমিতে কেন্দ্রটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে বিনামূল্যে জমি দেওয়ার বিষয়টিও প্রাথমিক আলোচনায় এসেছে।
গত আগস্টে চীন থেকে আসা একটি প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সরকারের বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত প্রযুক্তি ও প্রকল্পের বিভিন্ন দিক মূল্যায়নের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমানে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রই বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এর মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।


মন্তব্য করুন