বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যে এ চিত্র উঠে এসেছে।
তালিকায় ২০৪ একিউআই স্কোর নিয়ে সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৭৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ঢাকার পর ১৬৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। পঞ্চম অবস্থানে থাকা কুয়েত সিটির একিউআই স্কোর ১৬৫।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত একিউআই স্কোরকে ভালো বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত বায়ুর মান মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ পর্যন্ত বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ পর্যন্ত একিউআই স্কোর হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।
আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক তথ্য প্রকাশ করে। বায়ুদূষণের মাত্রা সময় ও আবহাওয়ার পরিস্থিতির সঙ্গে পরিবর্তিত হওয়ায় এসব সূচকও নিয়মিত ওঠানামা করে।



মন্তব্য করুন