মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে পাহাড়িকা এক্সপ্রেসের ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনায় প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) লাউয়াছড়া এলাকায় পৌঁছালে ট্রেনটির মাঝামাঝি অংশের সংযোগ ক্লিপ ভেঙে যায়। এতে পেছনের ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে লাউয়াছড়া বনের ভেতরে পড়ে থাকে।
অন্যদিকে ইঞ্জিনসহ সামনের ছয়টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়। খবর পেয়ে বিচ্ছিন্ন বগিগুলো উদ্ধারে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে লাউয়াছড়ায় পড়ে থাকা ছয়টি বগি উদ্ধার করা হয়। এরপর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।


মন্তব্য করুন