ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সরাইলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

মোঃ রিমন খান (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   ৫১ বার পঠিত
সরাইলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

সরাইলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি-এর আগামী ৬ (ছয়) মাসের জন্য ৫১ সদস্যবিশিষ্ট এক শক্তিশালী আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

 

দলটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক মো: জাহাঙ্গীর আলম এবং সদস্য সচিব মোহাম্মদ আমিনুল হক চৌধুরী যৌথ স্বাক্ষরে গত ২৮ সেপ্টেম্বর এই কমিটি অনুমোদন করেন।

 

কমিটিতে হাজী মোবারক হোসেন-কে আহ্বায়ক এবং ওবাইদুল হক মামুন-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীরা হলেন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মো: আজিজুল হক যুগ্ম আহ্বায়কবৃন্দ: ফারজানা সুলতানা মুনা, ইঞ্জিনিয়ার মো: আশরাফ খান, জসিম মিয়া, মনির হোসেন, তোফাজ্জল হোসেন, আবদার হোসেন, হাফেজ নূর মুহাম্মদ আশিক এবং নূর মুহাম্মদ। সিনিয়র যুগ্ম সদস্য সচিব: মোস্তাফিজুর রহমান তামিম, যুগ্ম সদস্য সচিববৃন্দ: মুফতি কেফায়েত উল্লাহ, দুর্জয় মাহমুদ, মো: সালাহ উদ্দিন, সোহাগ আহমেদ বাদল, মো: রহমত উল্লাহ, আনোয়ার হোসেন চিশতী, বখতিয়ার আহমেদ রানা এবং মাও: মোশারফ।

সাংগঠনিক সম্পাদক: রিয়াদুল ইসলাম রিয়াদ

সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ: হানুফা আক্তার, রায়হান হোসেন অনিক, তাজুল ইসলাম, মোরাদ লস্কর, মোছাম্মৎ হানিফা আক্তার, মনিরুজ্জামান এবং মাওলানা জুলহাস হোসেন।

 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী ৬ মাসের মধ্যে উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa