ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গোয়াইনঘাট সীমান্তে ৬০ লাখ টাকার পেঁয়াজ, মদসহ চোরাচালানি মালামাল জব্দ

রুবেল আহমেদ, গোয়াইনঘাট (সিলেট)

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
গোয়াইনঘাট সীমান্তে ৬০ লাখ টাকার পেঁয়াজ, মদসহ চোরাচালানি মালামাল জব্দ

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পেঁয়াজ, মদসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার প্রতাপপুর বিজিবি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, অভিযানে প্রায় ৩ হাজার ৫০০ কেজি ভারতীয় অবৈধ পেঁয়াজ ও ১২০ বোতল মদসহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬০ লাখ ৬৩ হাজার ৩৩০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, বর্তমানে দেশে বিপুল পরিমাণ দেশীয় পেঁয়াজ উৎপাদন হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পেঁয়াজ প্রবেশ করলে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের স্বার্থ বিবেচনায় ভারতীয় পেঁয়াজের অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে। জব্দকৃত চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিজিবি অধিনায়ক।
Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa