ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সরাইলে যুবদলের সমাবেশ ও মিছিল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   ৪৪ বার পঠিত
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সরাইলে যুবদলের সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সরাইল গরু বাজার থেকে মিছিলটি বের হয়ে অন্নদা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

 

উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব নূর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সোফিয়ান সিদ্দিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলামিন মাস্টার, সদর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মোহাম্মদ খোকন, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোর্শেদ জামান জালাল, পানিশ্বর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. দ্বীন ইসলাম ও শাহজাদাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ নেতারা।

 

বক্তারা বলেন, শেখ হাসিনার শাসনামলে রাজপথে থেকে বিভিন্ন চক্রান্ত মোকাবিলা করে আন্দোলনে যুবদল নেতৃত্ব দিয়েছে। দলের মধ্যে মতপার্থক্য বা মান-অভিমান থাকলেও বিএনপি পরিবারের ওপর কোনো আঘাত এলে যুবদল রাজপথে তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

 

তারা আরও বলেন, যুবদলের একজন কর্মীও যতদিন মাঠে থাকবেন, ততদিন দলের কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। কোনো ধরনের ষড়যন্ত্রও সফল হতে দেওয়া হবে না।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa