ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পুলিশের সাঁড়াশি অভিযান: চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গ্রেপ্তার ৫৩৩

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   ১৪ বার পঠিত
পুলিশের সাঁড়াশি অভিযান: চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গ্রেপ্তার ৫৩৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১টি জেলায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। সাঁড়াশি এই অভিযানে বিভিন্ন পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার ৫৩৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

​রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

​চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর মধ্যে শুধু মাদকবিরোধী অভিযানেই ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জন মাদক পরিবহনকারী এবং ৭৬ জন চিহ্নিত মাদকসেবী। এছাড়া অন্যান্য ধারায় আরও ২৯ জনকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ায় পাঠানো হয়েছে।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৬ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়। ২৪ ঘণ্টার এই অভিযানে মাদকসংক্রান্ত মোট ২৮টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

​অভিযানের সার্বিক চিত্র:
রেঞ্জ পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত এক দিনে পরোয়ানামূলে ১১৯ জন, সাজা পরোয়ানামূলে ২৫ জন, নতুন নিয়মিত মামলায় ৯২ জন এবং পূর্বের বিভিন্ন মামলায় ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২১ জন এবং ১৫১ ধারা সহ অন্যান্য আইনে আরও ৪৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

​উদ্ধারকৃত মাদকের তালিকা:
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১ হাজার ৪৫৩ পিস ইয়াবা, ৮ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা, ৬০ লিটার চোলাই মদ, ৩৬ বোতল বিদেশি মদ, ২০ বোতল স্কাফ সিরাপ এবং ৪৬ বোতল হুইস্কি জব্দ করে।
​রেঞ্জ পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং মাদকের বিস্তার রোধে জেলাগুলোতে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa