ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জোরারগঞ্জ থানা পুলিশ ২০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে সোপর্দ

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   ২৬ বার পঠিত
জোরারগঞ্জ থানা পুলিশ ২০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে সোপর্দ

চট্টগ্রামের জোরারগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ২০৫ (দুইশত পাঁচ) পিস ইয়াবাসহ মোঃ সাইফ উদ্দিন মিলন (২১) নামের এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ মেহেদীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম-এর তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। শনিবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো: সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি টিম ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মেহেদীনগর এলাকার মফিজ মিয়ার ফার্ম হাউজের সামনের উঠানে অভিযান পরিচালনা করে সাইফ উদ্দিন মিলনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​আটককৃত মিলন দক্ষিণ মেহেদীনগর (খান সওদাগর বাড়ি) এলাকার মোঃ মহি উদ্দিন ও বিবি আয়েশার ছেলে।

​জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-২৯, তারিখ: ২০/০৯/২০২৬ইং) দায়ের করা হয়েছে। রোববার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa