ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জোরারগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: গাঁজা ও নগদ টাকাসহ আটক ২

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
জোরারগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: গাঁজা ও নগদ টাকাসহ আটক ২

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯৫০ টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা স্টেশন রোড সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকার মৃত নুর আহাম্মদের ছেলে মোঃ জাফর (৬৫) এবং জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর এলাকার মৃত আবুল কালামের ছেলে মোঃ মিল্লাত হোসেন (৪২)।

​পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম-এর তত্ত্বাবধানে এএসআই মো: আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা স্টেশন রোড সংলগ্ন নিউ ভাই ভাই স্টোরের দক্ষিণে অভিযান চালান। এ সময় কাঁচা রাস্তার ওপর থেকে উক্ত দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-২৮, তারিখ: ১৯/০৯/২০২৬) রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa