ঢাকা
১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চট্টগ্রাম জঙ্গল সলিমপুরে আবার যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, থমথমে আলীনগর

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   ৫৬ বার পঠিত
চট্টগ্রাম জঙ্গল সলিমপুরে আবার যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, থমথমে আলীনগর

পাহাড়ি সন্ত্রাসী ও অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আবারো সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টায় সলিমপুরের আলীনগর উচ্চ বিদ্যালয় এলাকা থেকে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​চট্টগ্রাম জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় শুরু হওয়া এই অভিযানে জেলা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।
​অভিযানের স্থান থেকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম গণমাধ্যমকে জানান, জঙ্গল সলিমপুর এলাকাকে সন্ত্রাসমুক্ত রেখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই বাহিনীর মূল উদ্দেশ্য। তিনি বলেন, “গত ৯ মার্চের বিশাল অভিযানের পর থেকে এলাকাটি যৌথবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণেই রয়েছে। তবে নতুন করে সন্ত্রাসী বা দখলদার বাহিনী যাতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্যই আমাদের এই টহল ও সাঁড়াশি অভিযান। অপরাধী বা সন্ত্রাসী যারাই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।”

​পুলিশ সুপার আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে এলাকার সিংহভাগ সন্ত্রাসীই এখন সলিমপুর ছেড়ে গা ঢাকা দিয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবারের অভিযানে নতুন কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

​উল্লেখ্য, সীতাকুণ্ডের পাহাড় ঘেরা এই দুর্গম জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে একাধিক সন্ত্রাসী চক্রের নিয়ন্ত্রণে ছিল। গত ১৯ জানুয়ারি সেখানে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের নৃশংস হামলায় প্রাণ হারান র্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া।

​ওই মর্মান্তিক ঘটনার পর গত ৯ মার্চ পুরো সলিমপুর জুড়ে নজিরবিহীন অভিযান চালায় যৌথবাহিনী। তিন হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৩টি হেলিকপ্টার, ১৫টি সাঁজোয়া যান (এপিসি), ডগ স্কোয়াড এবং ড্রোন দিয়ে চালানো সেই অভিযানে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় প্রশাসন।

​চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে, এশিয়ান উইমেন ইউনিভার্সিটির বিপরীতে লিংক রোডের উত্তর পাশে ৩ হাজার ১০০ একর পাহাড়জুড়ে বিস্তৃত এই জঙ্গল সলিমপুর। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিরাপত্তা বজায় রাখতে এই বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa