ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

ফার্মেসিতে ময়দায় বানানো বিপুল পরিমাণ সেকলো কেপসুল জব্দ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ৪৯১ বার পঠিত
ফার্মেসিতে ময়দায় বানানো বিপুল পরিমাণ সেকলো কেপসুল জব্দ

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার একটি ফার্মেসি থেকে ময়দায় বানানো বিপুল পরিমাণ নকল সেকলো ক্যাপসুল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালতের একটি টিম। এসময় ময়দা দিয়ে বানানো ২২৪ পাতা নকল সেকলো ক্যাপসুল এবং লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ জব্দ করা হয়।

বুধবার দুপুরে পৌরসভার আলম ফার্মেসিতে অভিযান চালিয়ে এসব নকল গ্যাস্ট্রিকের ওষুধ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন অভিযানে নেতৃত্ব দেন।

 

 

 

 

 

 

 

 

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযোগ পেয়ে আলম ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে ময়দা দিয়ে বানানো নকল সেকলো ক্যাপসুল এবং লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ জব্দ করা হয়।

ইউএনও বলেন, গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে বাজারে সবচেয়ে বেশি চাহিদা সেকলো ক্যাপসুলের। এর সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা নকল সেকলো বাজারজাত করছে। মানুষকে ঠকাচ্ছে। জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে।

তিনি জানান, অভিযানের খবর পেয়ে ফার্মেসি মালিক পালিয়ে গেছে। পরে ফার্মেসিটি আমরা বন্ধ করে দিয়েছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa