ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মৌলভীবাজারে মাদক সেবনের অপরাধে ৬ জনের ১ মাসের কারাদন্ড

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ২৩ বার পঠিত
মৌলভীবাজারে মাদক সেবনের অপরাধে ৬ জনের ১ মাসের কারাদন্ড

মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে ৬ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের  নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজারের সমন্বয়ে সদর উপজেলাধীন চাঁদনীঘাট, ক্লাব রোড ও পৌরসভা রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার শাপলা কলোনীর মৃত কালা মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (৩৭), বড়কাপন এলাকার মো. লতিফুর রহমানের ছেলে মো. মেহেদী হাসান (২৬),পশ্চিম ধরকাপন এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে মো. মুকুল হোসেন (৩০), রঘুন্দনপুর ওয়াবদা গেট এলাকার মো. আকলেছ মিয়ার ছেলে মো. আনিছুল ইসলাম রাহুল (২২), মোস্তফাপুর এলাকার শাহিল উদ্দিনের ছেলে মো. ছালেম উদ্দিন (৩০) এবং কমলগঞ্জ উপজেলার ছালিম বাজার এলাকার সুশীল করের ছেলে স্বপন কর (২০)।
মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শ  টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
পরে দণ্ডপ্রাপ্তদের ভ্রাম্যমাণ আদালতের  মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa