ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বন বিভাগের জমিসহ ২২ জনের জমি দখলের অভিযোগে ফুলবাড়ীতে মানববন্ধন

মো. হারুন-উর-রশীদ ফুলবাড়ী, দিনাজপুর।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ৩২ বার পঠিত
বন বিভাগের জমিসহ ২২ জনের জমি দখলের অভিযোগে ফুলবাড়ীতে মানববন্ধন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের দুধিপুর গ্রামে অবস্থিত বন বিভাগের গাছ কেটে  বিক্রয় ও অবৈধ্যভাবে সরকারী  জায়গা দখলসহ স্থানীয় ২২ জনের জমি দখল করে মাঠ পর্চা করার অভিযোগ এনে ভূমিদস্যু মো. মোজাফফর রহমান গং এর বিরুদ্ধে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যগন ।

রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় দুধিপুর গ্রামের বন বিভাগের জায়গায় মানববন্ধন কর্মসূচি পালন করেন  স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যগন।

পরে এর প্রতিকার উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

মাববন্ধনে বক্তব্যে ভুক্তভোগিরা জানান,  ভূমিদস্যু মো. মোজাফফর রহমান, মো. মানিক রহমান ও মো. মোতালেব হোসেনের যোগসাজশে ২০ থেকে ২২ জনের প্রায় তিন থেকে চার একর জমি অবৈধভাবে মাঠ পর্চা করে জোর পূর্বক দখল নিয়েছে  এবং তাদের জমির পাশে থাকা বন বিভাগের গাছ  কেটে ফেলে সরকারী জায়গা দখল করে ঘিরে ফেলেছে তারা।

দীর্ঘদিনের ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদ করে জমি দখল ও বন বিভাগের জায়গা অবৈধ্য দখল মুক্ত করতে মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে  এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত তদন্তের মাধ্যমে জমি উদ্ধার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এবিষয়ে অভিযুক্ত ব্যাক্তি ও বন বিভাগের কর্মকর্তাদের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে তারা মোবাইল ফোন রিসিভ করেন নাই।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa