ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

অরুয়াইলে ব্যবসায়ী জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ রিমন খান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ২৪ বার পঠিত
অরুয়াইলে ব্যবসায়ী জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. জুনাইদ মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে অরুয়াইল বাজারে ‘সকল ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বাজারের ব্যবসায়ী, স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা কামালের দায়ের করা মামলায় ব্যবসায়ী মো. জুনাইদ মিয়াকে আসামি করা হয়েছে।

তারা মামলাটিকে হয়রানিমূলক দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী আমিনুল, আক্কাস, আবুল কালামসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, জুনাইদ মিয়া দীর্ঘদিন ধরে অরুয়াইল এলাকায় সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

বক্তারা আরও অভিযোগ করেন, জুনাইদ মিয়ার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজির মামলা করেছে।

তাদের দাবি, জুনাইদ কখনো কারও কাছে চাঁদা দাবি করেননি এবং কারও কাছ থেকে টাকা ঋণ বা ধারও নেননি।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ঘটনার পেছনে মূলত একটি ব্যক্তিগত ও পারিবারিক বিষয় রয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় কামালের ছেলে ও কুমিল্লার বুড়িচং এলাকার এক মেয়ের মধ্যে প্রেমসংক্রান্ত সম্পর্কের বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল।

তবে বিষয়টির সমাধান না হওয়ায় পরবর্তীতে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে জুনাইদ মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে মামলার বাদী পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পরে মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ী ও এলাকাবাসী একটি প্রতিবাদ মিছিল বের করেন।

মিছিলটি অরুয়াইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় তারা ব্যবসায়ী জুনাইদ মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa