ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

১৬টি চোরাই মোবাইলসহ মীরসরাইয়ে আটক ১: মূলহোতাদের ধরতে অভিযান অব্যাহত ​

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ৪১ বার পঠিত
১৬টি চোরাই মোবাইলসহ মীরসরাইয়ে আটক ১: মূলহোতাদের ধরতে অভিযান অব্যাহত ​

চট্টগ্রামের মীরসরাই থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬টি বিভিন্ন মডেলের চোরাই মোবাইলসহ সংঘবদ্ধ চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: মাসুদ আলম বিপিএম-এর নির্দেশনায় এবং মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনের সার্বিক তত্ত্বাবধান ও প্রত্যক্ষ অংশগ্রহণে অপরাধ দমনে মহাসড়কে নিয়মিত চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

​এরই ধারাবাহিকতায় বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মীরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসায় পুলিশ।

এ সময় তল্লাশি চালিয়ে ১৬টি চোরাই মোবাইলসহ মো: ছাদেক (৩৮) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়।

​আটককৃত ছাদেক সিলেটের শাহপরান (র:) থানার হতুরা চুয়াবহর বটেশ্বর এলাকার মো: কুতুব আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের হয়ে অবৈধ উপায়ে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, সংঘবদ্ধ এই চোরাই সিন্ডিকেটের মূলহোতাদের আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

এলাকায় অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কঠোর ভূমিকা পালন করবে মীরসরাই থানা পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa