ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সলঙ্গায় অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শেখ মাহবুব সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
সলঙ্গায় অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

সিরাজগঞ্জের সলঙ্গায় অবসরপ্রাপ্ত এক মাদ্রাসা শিক্ষকের বাড়ির স্টিলের আলমারি ভেঙে ৪ থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সলঙ্গা থানার ৭ নম্বর নলকা ইউনিয়নের মুরাদপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী নাসির উদ্দিন (৬১) ওই গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।

তিনি অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক।

পরিবার সূত্রে জানা যায়, রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন।

রাত সাড়ে ৩টার দিকে নাসির উদ্দিনের নবম শ্রেণির ছাত্রী মেয়ে সুমাইয়া খাতুন ঘুম থেকে উঠে দেখতে পান, ঘরের ভেতরে থাকা স্টিলের আলমারি ভাঙা।

এ সময় তিনি চিৎকার করলে তাঁর বাবা-মা ও দাদি ঘুম থেকে জেগে ওঠেন।

পরে আলমারিতে রাখা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন তারা।

পরিবারের দাবি, অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঘরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে প্রায় ৪ থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে।

তবে চুরি যাওয়া নগদ টাকার সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি পরিদর্শন করে এবং পরিবারের সদস্যদের কাছ থেকে চুরির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa