ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেট–হবিগঞ্জ বিরতিহীন বাসের শ্রীমঙ্গলে যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত 

মৌলভীবাজার প্রতিনিধি।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ৩৫ বার পঠিত
সিলেট–হবিগঞ্জ বিরতিহীন বাসের শ্রীমঙ্গলে যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট–হবিগঞ্জ বিরতিহীন বাসের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছেন যাত্রী সাধারণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তাদের অভিযোগ, বিরতিহীন বাস শ্রীমঙ্গলে না থামায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন হাজারো যাত্রী।
মঙ্গলবার সকাল ১১টায় শহরের চৌমুহনা এলাকায় ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন শত শত মানুষ।
প্রায় এক ঘন্টা স্থায়ী মানববন্ধন চলাকালে  বক্তারা বলেন, শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক শহর হলেও বিরতিহীন বাসগুলো এখানে যাত্রা বিরতি দেয় না।
ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও সাধারণ যাত্রীদের অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে।
মানববন্ধনে নেতৃত্ব দেন হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা শ্রীমঙ্গলের সভাপতি নিহার রঞ্জন দে, বিশিষ্ট সংগীত শিল্পী তারেক ইকবাল চৌধুরী, কলামিস্ট সৈয়দ আমীরুজ্জান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তসহ বিশিষ্টজনেরা।
দ্রুত হবিগঞ্জ বিরতিহীন বাসকে শ্রীমঙ্গলকে নির্ধারিত যাত্রা বিরতি পূর্ণ বহালের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন অংশগ্রহণকারীরা।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa