সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকোষ অভিজানিক দল
মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪২৩ গ্রাম হেরোইনসহ ২ জন নারী মাদক সরবরাহকারী আটক।
মঙ্গলবার সকালে র্যাব-১২, সদর কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ
মেজর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রামারচর হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে রয়্যাল রুপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪২৩ গ্রাম হেরোইনসহ ২ জন নারী মাদক সরবরাহকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন,রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছী গ্রামের মৃত আনিছুর রহমানের মিয়ে রোকেয়া বেগম এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড়মহব্বতপুর গ্রামের মৃত লোকমান হোসেনের মিয়ে সালেহা খাতুন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামিগণ দীর্ঘদিন যাবৎ রাজশাহী সীমান্ত হতে কতিপয় মাদক ব্যাবসায়ীর নিকট হতে উক্ত নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে নিজে পরিবহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যাবসায়ীদের নিকট সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।