ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে ২০০ মিটার হেঁচড়ে গেল, অলৌকিকভাবে রক্ষা পেলেন চালক

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ৩২ বার পঠিত
মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে ২০০ মিটার হেঁচড়ে গেল, অলৌকিকভাবে রক্ষা পেলেন চালক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

ইউটার্ন নেওয়ার সময় চলন্ত ট্রাকের নিচে পড়ে একটি প্রাইভেটকার প্রায় ২০০ মিটার ঘষে-হিঁচড়ে চলে যায়।

এতে কারটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছেন গাড়ির মালিক ও চালক তানভীর হোসেন।

​সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকার হাক্কানী পেট্রোল পাম্প সংলগ্ন ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ইউটার্নে ঘুরতে গিয়ে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় পড়ে প্রাইভেটকারটি।

ধাক্কার চোটে গাড়িটি ট্রাকের সামনের অংশে আটকে নিচে ঢুকে পড়ে।

এ সময় ট্রাক চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটিকে মহাসড়কে প্রায় ২০০ মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায়।

এতে কারটির সামনের অংশ পুরোপুরি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

ঘটনার পর স্বজনরা আহত তানভীর হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠান।

​কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে এসেছে।

দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ ও তদন্ত কার্যক্রম চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa