
মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়নের কামালপুর জিউর আখড়ার সামনে প্রাইভেটকারের ধাক্কায় ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, শেরপুর থেকে মৌলভীবাজারগামী একটি প্রাইভেটকার ২৪ আগস্ট রাত ১২টায় জিউর আখড়ার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
ওই সময় আখড়ায় হরিনাম অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা লোকজনের ওপর গাড়িটি উঠে গিয়ে পাশের খালে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই আজমনি গ্রামের বেনু পাল মারা যান।
গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
আহতরা হলেন, সুধাংশু রঞ্জন দেব – গ্রাম: দক্ষিণ পৈলভাগ, কামালপুর সদর।
অয়ন দেত্ত, গ্রাম : আজমনি, কামালপুর, সদর
রাজু দত্ত , গ্রাম: সমপাশী, কামালপুর, সদর।
