ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মৌলভীবাজার ইলেকট্রিশিয়ান সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ২৭ বার পঠিত
মৌলভীবাজার ইলেকট্রিশিয়ান সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন মৌলভীবাজার ইলেকট্রিশিয়ান সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দিনব্যাপী।

সমিতির সভাপতি মোঃ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত দাশ মনি’র সঞ্চালনায় শহরের সরকারী উচ্চ বিদ্যালয়ের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ।

বিশেষ অতিথি ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা মোঃ দেওয়ান আহমদ, উপদেষ্টা মোঃ লিয়াকত আলী, উপদেষ্টা সাংবাদিক শ. ই. সরকার (জবলু), উপদেষ্টা সৈয়দ মহসিন আহমদ, উপদেষ্টা মোঃ খলিলুর রহমান, বিআরবি ক্যাবলস ইন্ডাষ্ট্রিজ লিঃ এর সিলেট জোনের ডিজিএম (মার্কেটিং) খন্দকার আবুল কালাম আজাদ, আকিজ ক্যাবলস লিঃ এর রিজিওনাল ম্যানেজার রাজিবুল ইসলাম, আকিজ লাইট ইঞ্জিঃ লিঃ এর রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ ফয়সাল কবির খান, পলি ক্যাবলস ইন্ডাষ্ট্রিজ লিঃ এর সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ আনিসুজ্জামান, পারটেক্স ক্যাবলস লিঃ, মৌলভীবাজার এর এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ মতিউর রহমান এবং ওসাকা এন্ড কোং এর মৌলভীবাজার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মিজানুল হক (মিন্টু)।

পবিত্র কোরআান থেকে তেলাওয়াত ও গীতা পাঠের পর শুরু হওয়া সম্মেলনের প্রথমপর্বে সাধারণ সম্পাদক রজত দাশ মনি সমিতির বিগত দিনগুলোর বিভিন্ন কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব ইত্যাদি উপস্থাপন করেন।

এরপর পর্যায়ক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সমিতির আগামী দিনগুলোর কার্যক্রম পরিচালনায় বিভিন্ন প্রস্তাবনা, মতামত ও গঠনমূলক বক্তব্য শেষে সভাপতির সমাপণী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের প্রথমপর্বের সমাপ্তি হয়।

এরপর মধ্যাহ্নবিরতি ও আপ্যায়ণ শেষে দ্বিতীয়পর্ব শুরু হয়।

দ্বিতীয়পর্বের প্রথমে উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কার্যকরি পরিষদ গঠন করা হয়।

নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন-১।

সভাপতি মোঃ আলমগীর ২।

সিনিয়র সহ-সভাপতি সালাম আহমদ জিতু ৩।

সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম রাজু ৪।

সাধারণ সম্পাদক রজত দাশ মনি ৫।

যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোজাহিদ হোসেন ৬।

সহ-সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন ৭।

সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ ৮।

সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের টুনু ৯।

অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক ১০।

সহ অর্থ সম্পাদক প্রণজিৎ পাল প্রণয় ১১।

দপ্তর সম্পাদক চন্দন দেবনাথ ১২।

সহ-দপ্তর সম্পাদক মোঃ মিজান দিদার ১৩।

প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ পারভেজ ১৪।

সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মেরাজুল ইসলাম ১৫।

সমাজকল্যাণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম ১৬।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রণজিৎ পাল ১৭।

কারিগরি ও প্রশিক্ষণ সম্পাদক শাহজাহান চৌধুরী টিপু ১৮।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক রমা কান্ত মালাকার ১৯।

কার্যকরী সদস্য মোঃ নেছার আহমেদ ২০।

সুকান্ত দাস মধু ২১।

হাজী আব্দুল জলিল ২২।

নকুল চন্দ্র পাল ২৩।

মোঃ আব্দুর রব ২৪।

কয়ছর আহমদ ছুরত ও ২৫।

মোঃ আব্দুল মন্নান খান।

কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা মোঃ দেওয়ান আহমদ, নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সমিতির উপদেষ্টা শ. ই. সরকার (জবলু) উপদেষ্টা মোঃ লিয়াকত আলী উপদেষ্টা মোঃ খলিলুর রহমান ও উপদেষ্টা সৈয়দ মহসিন আহমদ।

নির্বাচন কমিশনের সহযোগী হিসাবে দায়িত্বে ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি সালাম আহমদ জিতু ও সিনিয়র সদস্য মোঃ নেছার আহমেদ।

সবশেষে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ র‍্যাফেল ড্র।

এতে ছিলো বিভিন্ন প্রকারের ১৭০টি পুরস্কার। র‍্যাফেল ড্র যৌথভাবে
পরিচালনা করেন সমিতির সভাপতি মোঃ আলমগীর, সিনিয়র সহ-সভাপতি সালাম আহমদ জিতু, সাধারণ সম্পাদক রজত দাশ মনি ও সিনিয়র সদস্য মোঃ নেছার আহমেদ।

র‍্যাফেল ড্র সমাপ্তির মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa