ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কক্সবাজারে ৭৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার: মোটরসাইকেল ধাওয়া করে ২ চোরাচালানকারী আটক

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ২৬ বার পঠিত
কক্সবাজারে ৭৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার: মোটরসাইকেল ধাওয়া করে ২ চোরাচালানকারী আটক

কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩১ ভরি চোরাই স্বর্ণালংকারসহ দু’জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ টাকা।

শনিবার রাতে কোস্ট গার্ডের আভিযানিক দল একটি মোটরসাইকেলকে ধাওয়া করে তাদের আটক করে।

​রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

​অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে স্বর্ণ ছাড়াও চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল এবং সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের ৩টি এটিএম কার্ড জব্দ করা হয়।

​কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, দুবাই থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা স্বর্ণের একটি বড় চালান বিমানবন্দর এলাকা হয়ে শহরে পৌঁছাবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কক্সবাজার স্টেশন তল্লাশি চকি বসায়।

সন্ধ্যা ৭টার দিকে ফিশারি ঘাট এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেন।

আরোহীরা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন।

পরে তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে এই ৩১ ভরি স্বর্ণালংকার পাওয়া যায়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে বিদেশ থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে দেশে স্বর্ণ এনে বাজারজাত করছিলেন।

আটক ব্যক্তি এবং জব্দ হওয়া মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa