ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হবিগঞ্জে আবারও খোয়াই নদীর বাঁধে ভাঙন লোকালয়ে ঢুকছে পানি

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ৪১ বার পঠিত
হবিগঞ্জে আবারও খোয়াই নদীর বাঁধে ভাঙন লোকালয়ে ঢুকছে পানি

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধে দেড় মাসের ব্যবধানে আবারও ভাঙন দেখা দিয়েছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধের ভাঙন দিয়ে দ্রুত লোকালয়ে পানি প্রবেশ করছে।

এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে রোববার (২৩-আগস্ট)২০২৬ দুপুরে চুনারুঘাটের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে কালীগঞ্জ এলাকার বাঁধে ভাঙন দেখা দেয়।

পরে ভাঙন দিয়ে প্রবল স্রোতে পানি লোকালয়ে ঢুকতে শুরু করে।

এতে কৃষিজমি ও ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে গত ৯ জুলাই রাতে একই বাঁধ ভেঙে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নসহ আশপাশের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছিল।

এতে ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষিজমি, ফসল ও মাছের ঘেরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয়দের দাবি, ওই ঘটনায় ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যায়।

পরে পানি উন্নয়ন বোর্ড বাঁধটি মেরামতের কাজ শুরু করে।

তবে কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা।

এর মধ্যেই দেড় মাসের ব্যবধানে ফের বাঁধে ভাঙন দেখা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, গত দুই-তিন দিন ধরে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে।

এতে উজান থেকে পাহাড়ি ঢলের পানি নেমে আসায় খোয়াই নদীর পানি বেড়েছে।

বাঁধের মেরামতের কাজ চলমান থাকলেও এরই মধ্যে ভাঙন দেখা দিয়েছে।

এতে কৃষিজমি ও ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa