ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চট্টগ্রাম ফটিকছড়িতে মদ ও গাঁজা সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ৩০ বার পঠিত
চট্টগ্রাম ফটিকছড়িতে মদ ও গাঁজা সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

​চট্টগ্রামের ফটিকছড়িতে চোলাই মদ ও গাঁজা সেবন করে জনউপদ্রব সৃষ্টির অভিযোগে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার বাগান বাজার ইউনিয়ন ও নাজিরহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করার পর এই সাজা দেওয়া হয়।

​দণ্ডপ্রাপ্তরা হলেন—বাগান বাজার ইউনিয়নের পুরান রামগড় এলাকার মৃত ধীরেন্দ্রের ছেলে লক্ষ্মণ দে (৩৭), নাজিরহাট পৌরসভার আবুল মনসুরের ছেলে মো. আরাফাত (২৬) এবং নূর আলমের ছেলে আফাজ মিয়া (২২)।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভুজপুর থানা-পুলিশের সহায়তায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্যাহ।

অভিযানকালে মাদক সেবন করে প্রকাশ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্যাহ জানান, মাদকের প্রাদুর্ভাব রোধ ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

মাদকমুক্ত ফটিকছড়ি গঠনে জনস্বার্থে এমন ঝটিকা অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa