ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযান: ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   ২৩ বার পঠিত
জোরারগঞ্জ থানা পুলিশের অভিযান: ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা-পুলিশের অভিযানে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ তিন হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

​শুক্রবার (২১ আগস্ট) ভোররাত ৪টা ১০ মিনিটের দিকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খালপাড় পিকআপ স্ট্যান্ড সংলগ্ন আফসানা ভাতঘরের সামনের কাঁচা রাস্তায় এ অভিযান চালানো হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—বারইয়ারহাট পৌরসভার জিন্নাহ কলোনির মৃত অলি আহাম্মেদের ছেলে মোঃ আফছার মিয়া (৪৫) এবং ফেনীর সোনাগাজী থানার পশ্চিম মির্জাপুর এলাকার মৃত আলী আকবরের ছেলে মোঃ স্বপন (৩৮)।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আব্দুল হালিমের নেতৃত্বে পিএসআই কামরুল হাসান ও সঙ্গীয় পুলিশ ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মোঃ আফছার মিয়ার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ও বিক্রয়লব্ধ নগদ ৩,০০০ টাকা এবং মোঃ স্বপনের কাছ থেকে ২০ পিস ইয়াবাসহ মোট ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa