ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫ জন

আব্দুল্লাহ আল ইমরান বাগেরহাট

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ১৮ বার পঠিত
বাগেরহাটে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫ জন

বাগেরহাটে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
নিয়ে বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে।
বিশেষ করে বাগেরহাট শহরে ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে হাসপাতালে মোট ৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।
দিনের বেলাতেও মশার কামড় থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
এদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা, বমি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa