ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

থার্মাল ইমেজে নজরদারি: উখিয়া সীমান্তে ৬ লাখ ৭২ হাজার ইয়াবাসহ পালালো পাচারকারীরা ​

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
থার্মাল ইমেজে নজরদারি: উখিয়া সীমান্তে ৬ লাখ ৭২ হাজার ইয়াবাসহ পালালো পাচারকারীরা ​

কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক চোখা চোখ ফাঁকি দিতে পারলেও রক্ষা পায়নি বিপুল পরিমাণ বিষাক্ত ইয়াবার চালানের অংশ।

বুধবার (১৯ আগস্ট) রাতে সীমান্ত এলাকা আঞ্জুমানপাড়া-ফাইসাখালী পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি-৩৪ ব্যাটালিয়ন।

​বিজিবি সূত্র জানায়, অন্ধকার রাতে থার্মাল ইমেজিং প্রযুক্তির সাহায্যে ৭ থেকে ৮ জনের একটি সন্দেহভাজন পাচারকারী দলকে মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে দায়িত্বরত জোয়ানরা।

উপস্থিতি টের পেয়ে বিজিবি টহল দল তাদের তাৎক্ষণিক চ্যালেঞ্জ করে।

তবে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা সঙ্গে থাকা পাঁচটি বস্তা ফেলে পাশের গ্রামের অন্ধকারের মধ্যে পালিয়ে যায়।

​পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো থেকে খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী প্যাকেটে ভর্তি অবস্থায় ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

​ঘটনার পরপরই পালিয়ে যাওয়া পাচারকারীদের আটকে আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত চক্রটিকে শনাক্ত ও তাদের দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa