ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বান্দরবান সীমান্তে কড়া নজরদারি, আলীকদমে ১৪ মিয়ানমার নাগরিক আটক

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
বান্দরবান সীমান্তে কড়া নজরদারি, আলীকদমে ১৪ মিয়ানমার নাগরিক আটক

​বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্ত অতিক্রমের সময় তারা নিজেদের সামরিক বা সরকারি পোশাক বদলে বেসামরিক পোশাক পরিহিত ছিলেন এবং সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় ছিলেন।

আটককৃতদের পরবর্তীতে আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট ওই ১৪ জন সীমান্ত অতিক্রম করে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধীনস্থ কিল্লাইপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা তাদের হেফাজতে নেন এবং ব্যাটালিয়ন সদরে নিয়ে যান।

সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে তারা মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

সীমান্ত সংঘাত থেকে বাঁচতেই তারা কৌশল হিসেবে পোশাক বদলে সাধারণ নাগরিকের বেশে বাংলাদেশে ঢুকে পড়েন।

​আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, অবৈধ অনুপ্রবেশ, ফরেনার্স অ্যাক্ট এবং সীমান্ত ব্যবস্থাপনা বিধিমালা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

পরদিন ১৯ আগস্ট তাদের আলীকদম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা জানান, বিজিবি কর্তৃক আটককৃতদের থানায় হস্তান্তর করার পর তাদের বিরুদ্ধে নির্ধারিত আইনি কার্যক্রম শুরু করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa