ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৯ আগস্ট ২০২৬, কুমিল্লা।

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৯ আগস্ট ২০২৬ সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ সামছুল আরেফিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল অনুষদের ডীন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড হিউমেনিটিজ অনুষদের ডীন অধ্যাপক ড. রমা ইসলাম, বিজনেস অনুষদের ডীন অধ্যাপক ড. মো. তহিদুর রহমান, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন সহযোগী অধ্যাপক গোলাম মুক্তাদের নাঈম, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান সহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ) উক্ত সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa