ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ফটিকছড়িতে ধুরুং খালে অভিযান: যৌথবাহিনীর হাতে ১৬ লাখ টাকার অবৈধ কাঠ ও বাঁশ জব্দ

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ১৭ বার পঠিত
ফটিকছড়িতে ধুরুং খালে অভিযান: যৌথবাহিনীর হাতে ১৬ লাখ টাকার অবৈধ কাঠ ও বাঁশ জব্দ

চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং খাল থেকে আনুমানিক ১৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী।

​মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্তের কাঞ্চননগর ইউনিয়নের বাইন্যাছড়া এলাকার ধুরুং খালে এ অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে বুধবার (১৯ আগস্ট) সকালে জব্দকৃত কাঠ ও বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

​বাইন্যাছড়া আর্মি ক্যাম্প সূত্র জানায়, ধুরুং খাল দিয়ে অবৈধভাবে পাহাড়ি কাঠ ও বাঁশ পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তান শাকিলের নেতৃত্বে সেনাসদস্যদের একটি দল রাতে অভিযানে নামে।

এ সময় খাল থেকে চোরাইভাবে মজুত করা বিভিন্ন প্রজাতির পাহাড়ি কাঠের ২৫০টি গোল কাঠ এবং ৪০০টি বাঁশ জব্দ করা হয়।

উদ্ধারকৃত কাঠ ও বাঁশের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।

​বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন শাকিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পার্বত্য সীমান্ত এলাকা থেকে খালের স্রোত ব্যবহার করে অবৈধভাবে পাহাড়ি কাঠ ও বাঁশ পাচারের চেষ্টা করছিল অসাধু পাচারকারী চক্র।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

রে সকালের দিকে বন বিভাগের কর্মকর্তাদের খবর দিয়ে উদ্ধারকৃত কাঠ ও বাঁশ তাদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।

​তিনি আরও জানান, পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa