ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ফেনী জেলা পুলিশের মাস্টার প্যারেডে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী: পেশাদারিত্ব ও শৃঙ্খলায় আপসহীন থাকার নির্দেশ ​

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ৩১ বার পঠিত
ফেনী জেলা পুলিশের মাস্টার প্যারেডে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী: পেশাদারিত্ব ও শৃঙ্খলায় আপসহীন থাকার নির্দেশ ​

পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং শৃঙ্খলার ওপর জোর দিয়ে ফেনী জেলা পুলিশের বার্ষিক মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

​আজ ১৯ আগস্ট ২০২৬ (বুধবার) সকালে ফেনী পুলিশ লাইনস মাঠে আয়োজিত এই চোখধাঁধানো প্যারেডে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন।

​প্যারেড পরিদর্শনকালে ডিআইজি প্যারেডে অংশ নেওয়া সকল স্তরের অফিসার ও ফোর্সের ড্রিল, শারীরিক সক্ষমতা, টার্ন-আউট এবং ড্রেস রুলস পর্যবেক্ষণ করেন।

সার্বিক পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে তিনি সেরা পারফর্ম করা পুলিশ সদস্যদের ‘জিএস’ (গুড সার্ভিস) মার্কস প্রদান করে পুরস্কৃত করেন।

​প্যারেড শেষে পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “পুলিশের মাঠপর্যায়ের কাজের মূল ভিত্তি হলো মানসিক দৃঢ়তা, শারীরিক ফিটনেস এবং শৃঙ্খলা।

দৈনন্দিন পিটি ও প্যারেড কেবল নিয়মরক্ষার বিষয় নয়, এটি পেশাগত দক্ষতা বাড়াতে ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত রাখতে সাহায্য করে।”

তিনি যেকোনো পরিস্থিতিতে পেশাদারিত্ব বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

​পরবর্তীকালে রেঞ্জ ডিআইজি জেলা পুলিশের কেন্দ্রীয় অস্ত্রাগার (আর্মারি) সরেজমিনে পরিদর্শন করেন।

অস্ত্রাগারে রক্ষিত অস্ত্রশস্ত্র ও আধুনিক দাঙ্গা দমন সরঞ্জামের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সর্বোচ্চ নিরাপত্তা বলয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন।

​অনুষ্ঠানে ফেনী জেলার পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa