ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ নৌকা জব্দ, ৩ জনকে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ৪১ বার পঠিত
রাজনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ নৌকা জব্দ, ৩ জনকে ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫টি নৌকা জব্দ এবং ৩ জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (১৮ আগস্ট ) রাজনগর উপজেলার মোকামবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ৫টি নৌকা জব্দ করা হয়।

এ ঘটনায় আটক ৩ জনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১টি মামলা দায়ের করা হয়।

মামলায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ এবং জরিমানার অর্থ আদায় করা হয়।

জব্দকৃত ৫টি নৌকা পরবর্তীতে স্থানীয় একজন ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa