ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা

চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৩১ বার পঠিত
চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড

চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা এক চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত শুনানি শেষে এ নির্দেশ দেন।

​মামলার তদন্তের স্বার্থে আসামি ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত শুনানি শেষে পাঁচ দিনের মঞ্জুরি প্রদান করেন।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

​এর আগে, গত ২ আগস্ট একই চাঁদাবাজি মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

​গত ১৩ জুন নগরীর পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্ত চালাতে গিয়ে ডেভিড ইমনের উপস্থিতি ও অপরাধ চক্রের সন্ধান পায় পুলিশ।

পরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যানুযায়ী, ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় একটি পরিত্যক্ত বসতঘরে অভিযান চালায় পুলিশ।

সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি দেশীয় তৈরি এলজিসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

​পুলিশ জানিয়েছে, ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে ২৫ বছর বয়সী ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৩টি মামলা রয়েছে।

ছাড়া বেশ কয়েকটি বর্বরোচিত হত্যাকাণ্ডে তার প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়েও পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa