ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন

মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ১৬ বার পঠিত
মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

রাজধানীর মগবাজারে বেপরোয়া গতির লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের জামান আহমেদ (৪২) ও রিয়াদ হোসেন (২২)। আহত পথচারীর নাম রিপন (৪০)।

তার বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গলতলী গ্রামে।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রমনা মডেল থানাধীন মগবাজার ওয়্যারলেস এলাকায় গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরসাইকেল ও সিএনজিসহ কয়েকটি গাড়িকে চাপা দেয়্।

এতে জামান, রিয়াদ ও রিপন গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে রাত ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসক জামান আহমেদকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত রিয়াদকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত রিপন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa