
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা-পুলিশের পৃথক অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ সাহাব উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
একই অভিযানে জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরো তিনজনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) জোরারগঞ্জ ইউনিয়নের পূর্ব পরাগলপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ সাহাব উদ্দিনকে আটক করা হয়।
নি পরাগলপুর এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই মামুন হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার পূর্ব পরাগলপুরের ছোট মসজিদ-নাহেরপুর রাস্তার মাথায় অভিযান চালান।
সময় সাহাব উদ্দিনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-৮) দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, একই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআই মামুন হাসানের নেতৃত্বাধীন পুলিশ টিম পৃথক অভিযান চালিয়ে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মোশারফ হোসেন (২৯), মো. জাহেদ (১৭) ও আরাফাত হোসেন (১৭) নামে তিনজনকে আটক করে।
দের বাড়ি উপজেলার কাটাছড়া ইউনিয়নের উত্তর কাটাছড়া ও মুহুরী প্রজেক্ট এলাকায়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত এ অভিযান পরিচালিত হচ্ছে।
আটককৃত চারজনকেই আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
