ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ৬৩ বার পঠিত
সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক জোড়া অভিযানে ধরা পড়েছে ৮০ হাজার পিস ইয়াবার একটি বিশাল চালান।

গতকাল শুক্রবার মেরিন ড্রাইভ সংলগ্ন জঙ্গল ও নাফ নদী এলাকায় পৃথক এসব ঝটিকা অভিযান চালানো হয়।

দ্ধার করা এই প্রাণঘাতী মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও বাজেয়াপ্ত করেছে সংস্থাটি।

​কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে টেকনাফের লম্বরীঘাট মেরিন ড্রাইভ সংলগ্ন একটি গহিন জঙ্গলে অভিযান চালায় ‘কোস্ট গার্ড স্টেশন টেকনাফ’।

ল্লাশি চালিয়ে সেখানে পরিত্যক্ত অবস্থায় লুকিয়ে রাখা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।

​অন্যদিকে, একই দিন ভোরে নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্টে আরেকটি অভিযানে নামে ‘কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী’।

জলসীমায় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত বোটকে থামার সংকেত দিলে পাচারকারীরা দ্রুত বোটে টান দিয়ে পালানোর চেষ্টা করে।

স্ট গার্ড তাড়া করলে একপর্যায়ে নাফ নদীর তীরে বোটটি ফেলে রেখে কুয়াশা ও অন্ধকারের সুযোগে পাচারকারীরা ছিটকে পড়ে।

পরে বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের আরও ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

​জব্দ করা মাদক ও কাঠের বোটটির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্তে মাদকের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে কোস্ট গার্ডের কঠোর নজরদারি ও ঝটিকা টহল ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa