ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ১০৯ বার পঠিত
মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় জিরা, কম্বল, ফুচকা ও মদসহ দুটি কাভার্ডভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ক্রবার (৭ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

জিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার বেজুরা বাসস্টপ এলাকায় সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অস্থায়ী চেকপোস্ট বসায় বিজিবি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে ওই কাভার্ডভ্যান থেকে বস্তায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

একই দিনে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি-চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে আরেকটি কাভার্ডভ্যান থেকে ভারতীয় কম্বল জব্দ করা হয়।

ছাড়া জাম্বুরাছড়া ও লম্বাটিলা এলাকায় অভিযান চালায় সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া ৮৪৬ কেজি ভারতীয় ফুচকা ও পাঁচ বোতল মদ উদ্ধার করা হয়।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

সীমান্তে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। জব্দ করা মদ ও অন্যান্য পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa