ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ “১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রাখা হয়: চিফ প্রসিকিউটর” ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক দল জুলাই জাদুঘরে দলীয় ইতিহাসের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম ড্যাবের বর্ণাঢ্য চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ১৫ বার পঠিত
মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি

অর্থের অভাবে ধুঁকতে থাকা এক শিশুর চিকিৎসার পুরো দায়িত্ব নিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম সিআইপি।

​স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে এক দম্পতির অসুস্থ শিশুর অর্থাভাবে চিকিৎসা করাতে না পারার খবরটি নজরে আসে ফখরুল ইসলাম সিআইপির। বিষয়টি জানার পরপরই তিনি কোনো বিলম্ব না করে বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসাফ হাসপাতালে সরেজমিনে উপস্থিত হন।

​হাসপাতালে পৌঁছেই তিনি শিশুটির শারীরিক অবস্থা ও সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নগদ ১৮ হাজার টাকা জমা দেন। পাশাপাশি শিশুটির সুস্থতার জন্য পরবর্তীতে প্রয়োজনীয় যাবতীয় চিকিৎসা ব্যয়ের ভারও তিনি ও তাঁর পরিবার বহন করবেন বলে ঘোষণা দেন।

​একই সাথে তিনি পরিবারটির পাশে ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে থাকার পূর্ণ আশ্বাস দেন। ফখরুল ইসলাম সিআইপির এই ঝটিকা উপস্থিতি ও মানবিক উদ্যোগে শিশুটির পরিবারসহ উপস্থিত স্থানীয়রা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাৎক্ষণিক এই সহায়তার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে প্রশংসায় ভাসছেন এই সমাজসেবক।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa