ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ “১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রাখা হয়: চিফ প্রসিকিউটর” ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক দল জুলাই জাদুঘরে দলীয় ইতিহাসের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম ড্যাবের বর্ণাঢ্য চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ১৫ বার পঠিত
ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

ফেনীর ছাগলনাইয়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, মাদক ও সিঁধেল চুরিসহ ৬টি মামলার পরোয়ানাভুক্ত আসামি নুরুল আমিন ওরফে ‘গুন্ডা রনি’ (৪১)-কে গ্রেপ্তার করা হয়েছে।

​শনিবার (৮ আগস্ট) রাত ১২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ছাগলনাইয়া থানা পুলিশ। আটককৃত রনি ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া জমাদার বাড়ির আব্দুর রউফের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নুরুল আমিনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৩টি সিঁধেল চুরি, ২ টি ডাকাতি এবং ১টি মাদক মামলাসহ মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। মামলাগুলোর বিস্তারিত:
​সিঁধেল চুরি মামলা: ছাগলনাইয়া থানা এফআইআর নং-৪/২৩৮ (তারিখ: ০৫ আগস্ট, ২০১৮; ধারা: ৪৫৭/৩২৮/৩৮০), এফআইআর নং-৮ (তারিখ: ১১ মার্চ, ২০১৫; ধারা: ৩২৮/৪৫৭/৩৮০) এবং এফআইআর নং-১৩/৬১ (তারিখ: ১৭ এপ্রিল, ২০১০; ধারা: ৪০৮/৩৭৯)।

​ডাকাতি মামলা: ছাগলনাইয়া থানা এফআইআর নং-১/২২০ (তারিখ: ০১ অক্টোবর, ২০১৭; ধারা: ৩৯৫/৩৯৭/৪১২) এবং এফআইআর নং-০৮/৯৫ (তারিখ: ১৬ আগস্ট, ২০০৭; ধারা: ৩৯৫/৩৯৭)।

​মাদক মামলা: ছাগলনাইয়া থানা এফআইআর নং-২২ (তারিখ: ২৯ আগস্ট, ২০১৫; ধারা: ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ))।

​ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবারই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa