
খাগড়াছড়ির রামগড়ে ১৫ পিস ইয়াবাসহ ফজর আলী সুমন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের দক্ষিণ বালুখালি (গৈয়াপাড়া) এলাকার একটি যাত্রীছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সুমন ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের বালুখালি এলাকার আবুল কালাম ও ফাতেমা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা পুলিশের একটি দল দক্ষিণ বালুখালি এলাকায় অভিযান চালায়। এ সময় ওই যাত্রীছাউনির সামনে অবস্থানরত সুমনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরবর্তীতে তার লুঙ্গির ভাঁজে বিশেষ কায়দায় রাখা ১৫ পিস ইয়াবা উদ্ধার করেন অভিযান পরিচালনাকারী সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, উদ্ধারকৃত মাদকসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
