ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়?

কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ১৮ বার পঠিত
কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে বদি আলম (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​আহত বদি আলম পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী জুমের ছড়া গ্রামের সোনা মিয়ার ছেলে।

​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে সীমান্ত এলাকার জুমের ছড়া দিয়ে মাছ ধরতে যান বদি আলম। একপর্যায়ে মিয়ানমার অভ্যন্তরে পূর্বে পুঁতে রাখা একটি স্থলমাইনের ওপর পা পড়লে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এতে বদি আলমের ডান পা ও শরীরের ডান পাশ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়। বিস্ফোরণের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ (এমএসএফ) হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

​এ বিষয়ে বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোহাম্মদ আজাদ জানান, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হওয়ার বিষয়টি তারা অবগত আছেন। ঘটনাস্থল ও সার্বিক বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।

​পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa